ঢাকাFriday , 20 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোবাইল ব্যবহার নিয়ে অভিমান করে গৃহবধূর প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
February 20, 2026 9:19 pm
Link Copied!

নাটোরের লালপুর উপজেলায় মোবাইল ফোন ব্যবহারের কারণে পারিবারিক কলহের জেরে অর্পিতা রানী কর্মকার সিঁথি (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জৌতদৈবকী গ্রামে এই ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত অর্পিতা একই গ্রামের জগাই কর্মকারের স্ত্রী। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর মিস্ত্রি পাড়া গ্রামের অসীম কর্মকারের মেয়ে। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। জগাই কর্মকার পেশায় চা দোকানী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দাম্পত্য জীবনে মোবাইল ফোন ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে অভিমান করে অর্পিতা নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।


পরিবারের সদস্যরা গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অর্পিতার স্বামী জগাই কর্মকার জানান, অতিরিক্ত মোবাইল ব্যবহার কারণে সংসারের কাজ অবহেলিত হচ্ছিল। তিনি মোবাইল ফোনটি নিয়ে নেন, পরিবারের সদস্যরাও বোঝানোর চেষ্টা করেন। এতে অর্পিতা মনঃক্ষুণ্ন হয়ে পড়েন।

লালপুর থানার ওসি মজিবর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি