নাটোরে সাংবাদিকদের ঐক্য আরও শক্তিশালী করা এবং গণমাধ্যমের কাজ গতিশীল করার লক্ষ্য নিয়ে ‘জেলা প্রেসক্লাব, নাটোর’-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) শহরের কানাইখালীতে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী উদ্দিন শেখের উপস্থিতিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আলেক শেখ সভাপতি এবং মো. সুজন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন—দৈনিক এই নাটোর-এর সম্পাদক মো. আরিফুল ইসলাম তপু, প্রফেসর মো. আব্দুস সালাম, অধ্যক্ষ সাজেদুর রহমান ও সাইফুর রহমান চৌধুরী।
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলাউদ্দিন জালাল ও আব্দুর রশিদ মাস্টার। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বাকীবিল্লাহ রশিদী, মো. শামসুল ইসলাম ও মোছা. তাওহীদা ইসলাম তন্নী।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেরুল ইসলাম ও আবু বাসার। কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন এবং সহকারী কোষাধ্যক্ষ মাহাবুর রনি দায়িত্ব পালন করবেন।
অন্য পদে আছেন—সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ কুমার, আপ্যায়ন সম্পাদক সি.পি. ফরহাদ এবং আইন সম্পাদক অ্যাডভোকেট রবিউল আলম।
এছাড়া সিংড়া, গুরুদাসপুর, লালপুর, বড়াইগ্রাম, নলডাঙ্গা ও নাটোর সদরের কয়েকজন সাংবাদিককে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং আধুনিক গণমাধ্যমের উন্নয়নে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য।