ঢাকাFriday , 20 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দিনাজপুর কারাগার থেকে বের হলেন সাবেক সংসদ সদস্য

ডেস্ক রিপোর্ট
February 20, 2026 7:07 pm
Link Copied!

গ্রেপ্তারের প্রায় দেড় বছর পর জামিনে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। একই দিনে ঠাকুরগাঁওয়ের একটি আদালত তার জামিন মঞ্জুর করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার সাবেক এই সংসদ সদস্যের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।


২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল ইসলাম গ্রেপ্তার হন। একই মামলায় তার ছেলে ও ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি বর্তমানে দিনাজপুর কারাগারে বন্দি রয়েছেন।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘ সময় কারাবন্দি থাকায় দবিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি