ঢাকাWednesday , 14 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

DN BANGLA
May 14, 2025 3:42 pm
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গলায় লিচুর বিচি আটকে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ মে বুধবার সকালে উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের সাদুবান্দা গ্ৰামে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

মারা যাওয়া শিশুটির নাম সিয়াম ইসলাম। সে উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের সাদুবান্দা গ্ৰামের দুলাল হোসেন এর ছেলে।

শিশুটির পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে নিজ বাড়িতে অন্য শিশুদের সঙ্গে লিচু খাচ্ছিল শিশু সিয়াম। পরে হঠাৎ একটি লিচুর বিচি সিয়ামের গলায় আটকে যায়। এতে শিশুটির শ্বাস নিতে সমস্যা শুরু করে। একপর্যায়ে নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি