ঢাকাThursday , 17 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Link Copied!

সাধন রায়, (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলণ করার দায়ে মো. ফিরোজ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা করেছে।

#New_Classic_Event_Management

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮ টায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের নাটারবাড়ি এলাকায় কামারেরহাট ভায়া বুড়িমারী আঞ্চলিক সড়কের পাশে ড্রেজার মেশিন বসিয়ে বালু ও পাথর উত্তোলণ করতে থাকে ফিরোজ নামে এক ব্যাক্তি।

খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) মো. রুবেল রানা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলণের দায়ে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ফিরোজকে (৩৫) ১ লাখ টাকা জরিমানা করেন।


ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানা পুলিশের একটি দল সঙ্গে ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ধরলা নদী ও বিভিন্ন স্থাপনার নিকটবর্তী থেকে বাণিজ্যিকভাবে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলণ করে আসছে। এতে করে জীব বৈচিত্র হুমকির মুখে পড়ছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, ‘রাস্তা ও বসতবাড়ির পাশে ড্রেজার মেশিন (বোমা মেশিন) দিয়ে বালু ও পাথর উত্তোলণের সময় ফিরোজ নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুর রহমান বলেন, যারা অবৈধভাবে বালু, পাথর উত্তোলণ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও জনসাধারণের ক্ষতি করে তাদেরকে প্রতিরোধে আমাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি