ঢাকাWednesday , 11 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভোট সরঞ্জাম পৌঁছানোর সঙ্গে সঙ্গে নবাবগঞ্জে টহল জোরদার

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নবাবগঞ্জে ভোট কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। ১১ই ফেব্রুয়ারি বুধবার সকাল থেকেই ভোটের সরঞ্জাম নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

#New_Classic_Event_Management

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ সড়ক এবং ভোটকেন্দ্রের আশপাশে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্যকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণরত এক কর্মকর্তা বলেন, “শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।”


প্রসঙ্গত, দেশের ইতিহাসে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণকে উৎসাহিত করতে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি