ঢাকাTuesday , 10 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা বন্দরে নির্বাচন ঘিরে রাত্রীকালীন টহল ও বোট পেট্রল বাড়ানোর সিদ্ধান্ত

Link Copied!

মবক’র চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে মবক এর সভাকক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বন্দরের এবং মবক’র আওতাধীন সকল শিল্প প্রতিষ্ঠান সমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিণগ এবং মবক’র আওতাধীন ২৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিণের সমন্বয়ে (০৮ ফেব্রুয়ারি ২০২৬) নিরাপত্তা বিষয়ক মত বিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

উক্ত মত বিনিময় ও সমন্বয় সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ চলাকালিন সময়ে মবক’র সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

মবক এলাকায় নির্বাচনকালীন সময়ে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিরাপত্তা সেল ওপেন করা হয়েছে যার ম্যাধমে নির্বচনকালীন সময়ে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদান করা হবে।


এছাড়াও, আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মবক’র নিরাপত্তা সদস্যদের সমন্বয়ে রাত্রিকালীন টহল বৃদ্ধি, অভিযান বৃদ্ধি, চ্যানেল এবং জেটি এলাকার নিরাপত্তায় বোট পেট্রল বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরাদার করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি