জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়টি লাশ পুড়িয়ে ফেলা এবং মোট সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় প্রদান করবেন।
এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরবর্তীতে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত ও বিচার প্রক্রিয়ার আওতায় আনা হয়।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।