রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদেশে কয়েক লাখ পরিবার সরাসরি এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সাংবাদিকদের জীবনমান ও নিরাপত্তার বিষয়টি বরাবরই অবহেলিত থেকে যায়।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। কিন্তু এসব ইশতেহারে সাংবাদিক সমাজের স্বার্থ ও কল্যাণের বিষয়টি গুরুত্ব পায়নি। বাস্তবতা হলো—রাজনৈতিক দলগুলো প্রয়োজনের সময় সাংবাদিকদের ব্যবহার করে, কিন্তু স্বার্থ শেষ হলে তারা আর পাশে থাকে না।
এমন প্রেক্ষাপটে বিএনপি আগামী শুক্রবার তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। এতে সাংবাদিক সমাজের কিছু মৌলিক প্রত্যাশা রয়েছে।
সাংবাদিকরা আশা করছেন—
আর্থিক নিরাপত্তা: নিয়মিত ও সম্মানজনক বেতন এবং অবসরকালীন পেনশন ব্যবস্থা।
কর্মক্ষেত্রে নিরাপত্তা: হামলা, হুমকি ও নির্যাতনমুক্ত নিরাপদ কর্মপরিবেশ।
সুস্থতা ও কল্যাণ: স্বাস্থ্যসেবা সুবিধা এবং মানসিক সুস্থতা নিশ্চিতের উদ্যোগ।
আমার বিশ্বাস, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের একটি মৌলিক দায়িত্ব।
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)