ঢাকাTuesday , 3 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আজ ‘লাইলাতুল বরাত’, সৌভাগ্যের রজনীতে বিশেষ ইবাদত

Link Copied!

ধর্মপ্রাণ মুসলমানণ ০৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতটি মুসলমানদের কাছে ‘শবে বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত।

#New_Classic_Event_Management

এই রাত ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বছরের অন্যতম ফজিলতপূর্ণ রাত হচ্ছে ‘লাইলাতুন মিন নিসাফি শা‘বান’, যা লাইলাতুল বারাআত বা শবে বরাত নামে অভিহিত। এ রাতে মুমিন মুসলমানদের জন্য ক্ষমা, মুক্তি ও কল্যাণের বিশেষ সুযোগ নিহিত রয়েছে। এ কারণেই এ রাতকে ‘মুক্তির রাত’ বলা হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। একই সঙ্গে প্রয়াত আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


অন্যদিকে, পবিত্র মাহে রমজানের পূর্ববর্তী মাস হওয়ায় শাবান মাসকে রমজানের প্রস্তুতির মাস হিসেবেও গুরুত্ব দেওয়া হয়। এ মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন ধর্মীয় আলেমরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি