ঢাকাThursday , 29 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অনলাইন জটিলতায় পিছু হটলো ইসি ফিরছে ম্যানুয়েল কার্ড ব্যবস্থা

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের কার্ড দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনের পাশাপাশি অফলাইন বা ম্যানুয়াল পদ্ধতিতেও সাংবাদিকদের কার্ড দেওয়া হবে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সাংবাদিকদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে আগের মতো কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে তারা সরাসরি কার্ড সংগ্রহ করতে পারেন। তবে এ জন্য কিছুটা সময় প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন।


সম্প্রতি সংবাদ সংগ্রহের জন্য কার্ড পেতে অনলাইনে আবেদন করতে গিয়ে সাংবাদিকদের নানা সমস্যায় পড়তে হয়। এ নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ওঠে। সেই প্রেক্ষিতেই ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি