ঢাকাThursday , 29 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তরুণদের শক্তিকে কাজে লাগানোর প্রতিশ্রুতি ব্যারিস্টার নজরুল ইসলামের

Link Copied!

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে তরুণ সমাজের কণ্ঠে উঠে এসেছে পরিবর্তনের প্রত্যাশা। বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের মরিচপট্টিতে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে ব্যারিস্টার নজরুল ইসলাম এসব কথা বলেন।

#New_Classic_Event_Management

বিলাশপুরে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে তরুণরা বলেন, তারা এমন নেতৃত্ব চান যেখানে সরকারি বরাদ্দ লুটপাট হবে না, চাঁদাবাজি ও জমি দখলের মতো অনিয়ম বন্ধ হবে এবং কিশোর গ্যাং তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না। তরুণরা তাদের এই প্রত্যাশা এবং সমাধানের আহ্বান ব্যারিস্টার নজরুল ইসলামের কাছে জানিয়ে সমর্থন কামনা করেন।

জবাবে ব্যারিস্টার নজরুল ইসলাম যুবসমাজের এই ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যুবকরাই দেশ ও সমাজের শক্তি। তাদের আস্থা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলছে। সুযোগ পেলে বিলাশপুরকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”


উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, তার নির্বাচনী প্রচারণার মূল লক্ষ্য হলো যুবসমাজের শক্তি কাজে লাগিয়ে এলাকায় স্বচ্ছতা ও উন্নয়ন নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি