ঢাকাMonday , 26 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চিকিৎসা শেষে ফেরার পথে মা ও ভাতিজাসহ নিহত চার

Link Copied!

ভোলার সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। সোমবার (২৬ জানুয়ারি) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও কলেজছাত্রসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

#New_Classic_Event_Management

জানা যায়, সোমবার দুপুরে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

নিহতরা হলেন—শিল্পী রানী দাস (৫৫), তাঁর ভাসুরের ছেলে তুষার দাস (২০) এবং অটোরিকশাচালক নাসিম (৫৫)। শিল্পী রানী দাস ও তুষার দাস তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রামের হারাধন দাসের বাড়ির বাসিন্দা। অপরদিকে চালক নাসিম একই উপজেলার আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পী রানী দাস ও তুষার দাস চরফ্যাশনে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। দ্রুতগতির বাসটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় বাসের অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, একই দিনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় পৃথক এক দুর্ঘটনায় সোহাগ নামের এক কলেজছাত্র নিহত হন। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর বন্ধু সিয়াম আহমেদ গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, লালমোহনের দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভোলার সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি