ঢাকাWednesday , 14 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এনইআইআর নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে – বিটিআরসি

ডেস্ক রিপোর্ট
January 14, 2026 12:57 am
Link Copied!

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভারের অবস্থান ও ব্যবহৃত আইপি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

#New_Classic_Event_Management

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর সিস্টেমের সব তথ্য দেশের ভেতর একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা আছে। এই সিস্টেমের কোনো ডাটা বা ইন্টারনেট ট্রাফিক বিদেশে যাওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে মোবাইল ফোন আমদানি বন্ধ করা, চুরি হওয়া হ্যান্ডসেট ব্যবহার রোধ, অবৈধ ফোন দিয়ে সংঘটিত অপরাধ কমানো এবং সরকারের রাজস্ব নিশ্চিত করার জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু করা হয়েছে। তবে চালুর পর থেকেই কিছু সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সার্ভার ও আইপি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে সবাইকে জানানো যাচ্ছে যে, এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের ভেতরেই নিরাপদভাবে রাখা হয়েছে। গ্রাহকের তথ্য সুরক্ষার জন্য বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং সরকারের ডাটা সুরক্ষা আইন মেনে সিস্টেমটি তৈরি করা হয়েছে।

এ ছাড়া, এনইআইআর সিস্টেমে ব্যবহৃত আইপি ঠিকানা বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের নামে এপনিক (APNIC) থেকে বরাদ্দকৃত। তাই এই সিস্টেমের কোনো তথ্য বা ট্রাফিক বিদেশে যাওয়ার সম্ভাবনা নেই। সিস্টেম পরিচালনার জন্য সব ধরনের অনুরোধ দেশের ভেতরেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে। আইপি রুট যাচাই করেও সিস্টেমটির নিরাপত্তা ও দেশের অভ্যন্তরীণ অবস্থান নিশ্চিত করা হয়েছে।

সবশেষে, এনইআইআর নিয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি