ঢাকাMonday , 12 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর ডিজিটাল আইডি কার্ডে মিলবে যে সুবিধা

Link Copied!

দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও সুসংগঠিত করতে ফ্রিল্যান্সারদের জন্য নিবন্ধন ও ডিজিটাল আইডি কার্ড চালু করছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে।

#New_Classic_Event_Management

আগামী মঙ্গলবার ১৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিবন্ধিত ফ্রিল্যান্সাররা এই আইডি কার্ড ব্যবহার করে সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন। পাশাপাশি ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের দ্রুত বাড়তে থাকা ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ডের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর নিরাপত্তা যাচাই সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এই উদ্যোগের ফলে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের যোগাযোগ আরও সহজ ও শক্তিশালী হবে। এতে দেশের ডিজিটাল অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মতে, তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কাজের সুযোগ বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি