ঢাকাSaturday , 10 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচির কদমতলীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী পূর্বপাড়া বাইতুর রহমত জামে মসজিদ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার জুমার নামাজ শেষে আয়োজিত এ দোয়া মাহফিলের আয়োজন করে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের সাবেক বিএনপির সভাপতি পল্লী চিকিৎসক আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা যুবদল শাখার সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর।


দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুর রহমত জামে মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী জুবায়ের হোসেন। নামাজ শেষে পবিত্র কোরআন তেলাওয়াত ও সূরা কেরাত শেষে হাত তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি