ঢাকাTuesday , 30 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াতের এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুলের শোক

Link Copied!

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা–১ আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলাম।

#New_Classic_Event_Management

মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় ব্যারিস্টার নজরুল ইসলাম মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে দেশে একটি অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলেন।


তিনি আরও বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দৃঢ় নেতৃত্বে দেশ বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন এবং এরশাদের দীর্ঘ নয় বছরের শাসনের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়া বলা হয়, শেখ হাসিনার শাসনামলে বেগম খালেদা জিয়া সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আপসহীন অবস্থান দীর্ঘ আন্দোলনে জাতিকে অনুপ্রাণিত করেছে।

শোকবার্তায় আরও বলা হয়, রাজনৈতিক সাফল্যের কারণেই তিনি প্রতিহিংসার শিকার হন। মিথ্যা ও সাজানো মামলায় তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি