ঢাকাTuesday , 23 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কদমতলী গ্রামে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বণি আমিন। বিশেষ অতিথি ছিলেন মো. আলম প্রামাণিক, শামীম রেজা, জাহিদুল মুক্তা, শরিফুল ইসলাম, শহিদ মন্ডল, হাসান প্রাং, আখের খন্দকার ও আলামিন খন্দকার। এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মহিলা কর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম জাহাঙ্গীর আলম। ২ নম্বর রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী গ্রামের বিএনপি নেতৃবৃন্দ এই দোয়া মাহফিলের আয়োজন করেন। সোমবার, ২২ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়, যাতে তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবার দেশের সেবায় ফিরতে পারেন। অনুষ্ঠানটি ঘরোয়া পরিবেশে একটি বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়, যেখানে গ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া মাহফিল সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি