ঢাকাThursday , 18 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মেধা যাচাই পরীক্ষায় সেরা শিক্ষার্থী ও বিদ্যালয় পেল পুরস্কার

Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেধা যাচাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত মেধা যাচাই পরীক্ষায় উপজেলার ৮টি ইউনিয়নের পঞ্চম শ্রেণির মোট ২৩১০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৫ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী, ৬ জন শ্রেষ্ঠ বিষয়ভিত্তিক শিক্ষক এবং ৫টি শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র সরকার এবং শিক্ষার্থী মুনতাসির ফুয়াদ মুগ্ধ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার, এরপরই বিদ্যালয়। তিনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি