ঢাকাThursday , 18 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভারতের হাইকমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল – হাসনাত

ডেস্ক রিপোর্ট
December 18, 2025 11:33 am
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে ধমক দেওয়া হয়েছে—এমন খবর তিনি শুনেছেন। তার দাবি, খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে শুধু ধমক নয়, বরং ভারতের হাইকমিশনারকে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল।

#New_Classic_Event_Management

হাসনাত বলেন, ভারত বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, অন্তত ৩০ হাজার আওয়ামী লীগের কর্মীকে ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। এ অবস্থায় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।


হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ভারত থেকে সন্ত্রাসীদের মাঝে মাঝে বাংলাদেশে পাঠানো হয় এবং তারা দেশে এসে বিভিন্ন অপরাধে জড়ায়। এসব বিষয়ে বারবার জানানো হলেও ভারত তা মানছে না বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। একে অপরের সার্বভৌমত্ব ও সীমান্তের প্রতি সম্মান থাকতে হবে। তার মতে, যদি এক পক্ষ সীমান্তে গুলি করার নীতিতে বিশ্বাস করে, তাহলে অন্য পক্ষ চুপ থাকতে পারে না এবং প্রতিবাদ জানাতেই হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি