ঢাকাTuesday , 16 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিইসির বক্তব্যে ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট
December 16, 2025 12:28 am
Link Copied!

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, হামলার ঘটনায় যখন সারা দেশের মানুষ উদ্বিগ্ন, তখন সিইসির মন্তব্য জামায়াতকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এ বিষয়ে সিইসিকে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে বলে দাবি জানান তিনি।

#New_Classic_Event_Management

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কাউকে আহত করার পর সরকার নড়েচড়ে বসবে—এমন শাসনব্যবস্থা মানুষ আর দেখতে চায় না। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতা ও আগাম পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, গত ৫৪ বছরে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বারবার ভেঙে পড়েছে। তবে সাম্প্রতিক অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য তৈরি হয়েছে, তা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। জামায়াত ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠনের কথাও বলেন তিনি।

ফ্যাসিবাদ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, জামায়াত কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতকে নিয়ে যেন বিকৃত বা খণ্ডিতভাবে সংবাদ পরিবেশন না করা হয়। ন্যায্য ও সত্য সমালোচনা তারা গ্রহণ করবেন, তবে দেশের ক্ষতি হয়—এমন সাংবাদিকতা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য ও আদর্শ আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তিনি বলেন, এতদিনেও হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া সরকারের ব্যর্থতা। এ ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও দাবি করেন তিনি।

এছাড়া কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি। শাসকদের কর্মকাণ্ডে জাতি বারবার বিভক্ত হয়েছে। অভ্যুত্থানের পর তৈরি হওয়া ঐক্য ধরে রাখতে না পারার ফলেই হাদির ওপর হামলার মতো ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি