মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা-আশুলিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী ও বাইপাইল এলাকায় যান চলাচলে ডাইভারশন থাকবে।
ঢাকা জেলা পুলিশ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ সময় সকল যানবাহন চালককে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।