ঢাকাFriday , 12 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে নেশা জাতীয় ট্যাপেন্টাডল সহ আটক এক

Link Copied!

ঠাকুরগাঁওয়ের ৫০ ব্যাটালিয়ন বিজিবির বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে জগদল বিওপির একটি বিশেষ টহল দল রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী উত্তর কোলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

#New_Classic_Event_Management

আটককৃত ব্যক্তির নাম রহিম বাদশা (৩০), পিতা—মোঃ আতাউর রহমান। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার চাকমাপাড়া, পোস্ট—মুজাহিদাবাদ এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ছয় মাস ধরে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত। ঘটনার দিন (১১ ডিসেম্বর) রাতে তিনি ভারত থেকে ট্রান্সশিপমেন্ট পয়েন্ট ৩৭৪/৩ এস হয়ে প্রায় ৫০০ মিটার বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির টহল দল তাকে আটক করে।

অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। পরে ১২ ডিসেম্বর (শুক্রবার) সকালে আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য রানীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।


ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি