ঢাকাThursday , 11 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তফসিলের পর ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির

ডেস্ক রিপোর্ট
December 11, 2025 6:42 pm
Link Copied!

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

#New_Classic_Event_Management

বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা প্রক্রিয়া চলছে। এ কারণে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা বা যে কোনো নির্বাচনী ক্যাম্প থাকলে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে তা সরিয়ে ফেলতে হবে—এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।


এ নির্দেশ বাস্তবায়নে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও চিঠিতে জানানো হয়।

ইসির নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় তফসিল ঘোষণার পর ১৩ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার মধ্যে আগাম প্রচারসামগ্রী অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ে তা না মানলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি