রাজধানীর কদমতলী থানাধীন আলমবাগ এলাকা থেকে একটি পরিত্যক্ত বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-১০।
রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং নাশকতা প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশজুড়ে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমন করছে।
এর ধারাবাহিকতায়, র্যাব-১০ সিপিসি-১ কোম্পানীর একটি দল গতকাল ০২/১২/২০২৫ রাত ৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি কদমতলী থানাধীন আলমবাগ, অনির্বাণ ক্লাব রোডের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং হেরোইন উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
র্যাবের এই অভিযান প্রমাণ করে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার নিশ্চিত হলো যে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।