ঢাকাSaturday , 29 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল আসতে পারে – সিইসি

ডেস্ক রিপোর্ট
November 29, 2025 8:46 pm
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে। শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

#New_Classic_Event_Management

সিইসি জানান, গণভোট নিয়ে জোরালো প্রচারণা এখনো শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে বড় পরিসরে সচেতনতামূলক প্রচারণার পরিকল্পনা করছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের আইনশৃঙ্খলা কখনোই খুব ভালো ছিল না, তবে আগের তুলনায় এখন অনেকটাই উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ছুরি-ছিনতাইয়ের মতো বিচ্ছিন্ন ঘটনা আগে যেমন ছিল, এখনও আছে, তবে সামগ্রিক পরিস্থিতি আরও উন্নত হবে।”


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি