ঢাকাThursday , 27 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচনকে ঘিরে আবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক

ডেস্ক রিপোর্ট
November 27, 2025 10:12 pm
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

জানা গেছে, নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় নির্দেশনা দেবে ইসি। পাশাপাশি ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং প্রতিটি কেন্দ্রে কতজন সদস্য দায়িত্বে থাকবেন—আজকের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।


এর আগে ২০ অক্টোবর অনুষ্ঠিত প্রথম প্রাক-প্রস্তুতিমূলক বৈঠকে নির্বাচনকে ঘিরে সামগ্রিক বিষয় আলোচনা হয়। ওই বৈঠকে ভোটের আগে–পরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন সদস্য দায়িত্বে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি