ঢাকাThursday , 27 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রবাসী ভোটার নিবন্ধনে অঞ্চলভিত্তিক সময়সীমা উঠে গেল ইসিতে

ডেস্ক রিপোর্ট
November 27, 2025 5:14 pm
Link Copied!

নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে, বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকরা ভোটার নিবন্ধনের জন্য আর কোনো অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা বা পাঁচ দিনের সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। এখন থেকে প্রবাসীরা বিশ্বের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন। প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

#New_Classic_Event_Management

বুধবার (২৬ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পূর্বে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলের জন্য পাঁচ দিন সময় নির্ধারণ করা হয়েছিল। তবে এখন রাত ১২টার পর এমন কোনো সীমাবদ্ধতা থাকবে না।

তিনি আরও বলেন, নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করার কারণে কিছু কারিগরি সমস্যার সম্ভাবনা রয়েছে। ঠিকানার কারণে কিছু জায়গায় ওটিপি পৌঁছায়নি, যা দ্রুত সমাধান করা হবে।


এছাড়া, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আরও কার্যকরভাবে আয়োজনের জন্য মক ভোটিং আয়োজনের কথাও জানিয়েছেন ইসি সচিব। আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং হবে। এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্র সংখ্যা, ভোটকক্ষ ও জনবল বাড়ানো বা কমানো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার (২৬ নভেম্বর) অধ্যাদেশ জারি করে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি