ঢাকাThursday , 27 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

ডেস্ক রিপোর্ট
November 27, 2025 4:35 pm
Link Copied!

দেশের ১৬৬টি উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) এসব উপজেলার জন্য আলাদা আলাদা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

#New_Classic_Event_Management

নিয়োগ পাওয়া ১৬৬ উপজেলার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২৯টি করে, রংপুরে ২৪টি, খুলনা ও বরিশালে ২১টি করে, ময়মনসিংহে ১৫টি, সিলেটে ১৪টি এবং রাজশাহী বিভাগে ১৩টি উপজেলা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিযুক্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা দেওয়া হয়েছে। আদেশটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে।


উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। মাসের শুরুতে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ এবং আজ ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি