ঢাকাMonday , 17 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সকলের সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ থাকবেই – সিইসি

ডেস্ক রিপোর্ট
November 17, 2025 3:51 pm
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলো প্রস্তুত না থাকলে বা সহযোগিতা না করলে কোনোভাবেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় না। তার ভাষায়, নির্বাচন কমিশন যত প্রচেষ্টাই করুক, কোনো দল যদি সহযোগিতা না করে, তাহলে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সংশয় থেকেই যাবে।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দলগুলোর নেতা–কর্মীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

#New_Classic_Event_Management

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার সংলাপের তৃতীয় দিনে জামায়াতে ইসলামীসহ মোট ১২টি দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন।

সকালের সেশনে কমিশনের সঙ্গে আলোচনায় বসে ছয়টি দল—বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।


বিকেলের অধিবেশনে আলোচনায় অংশ নেবে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি