জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসান লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসান কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব গ্রহণ করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।