ঢাকাTuesday , 11 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচনী প্রচারণায় কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি

ডেস্ক রিপোর্ট
November 11, 2025 2:22 am
Link Copied!

নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১০ নভেম্বর) রাতে ইসি নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে। এই বিধিমালা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে প্রণয়ন করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, পরিবেশ দূষণ রোধ এবং ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া একজন প্রার্থী ২০টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করতে পারবে না।


ইসি জানায়, “ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।”

নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণেও কঠোর পদক্ষেপ রাখা হয়েছে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এছাড়া প্রার্থীদের এখন থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা ইসিতে জমা দিতে হবে। প্রথমবারের মতো সব প্রার্থীকে একই মঞ্চে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে।

বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকা জরিমানা ধার্য রয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্তের পর প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও ইসিকে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি