ঢাকাTuesday , 11 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতকের জানাজায় ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট
November 11, 2025 1:44 am
Link Copied!

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন (৪৫) প্যারোলে মুক্তি পেয়ে নিজের স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন।

#New_Classic_Event_Management

সোমবার বিকেল ৫টার দিকে পুলিশ পাহারায় তিনি বন্দরের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা মোড়ে জানাজায় উপস্থিত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় বন্দর থানা পুলিশ সুমনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরই মধ্যে তার অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম অসুস্থ হয়ে পড়েন এবং ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৪টায় নবজাতকের জন্মের পর শিশুটি মারা যায়। একই দিন রাতে স্ত্রী হাফেজা বেগমও মৃত্যুবরণ করেন।


এরপর সুমনকে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়, যাতে তিনি স্ত্রী ও নবজাতকের জানাজায় অংশ নিতে পারেন। বিকাল ৫টার দিকে তিনি পুলিশ পাহারায় নিজ বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

পরবর্তীতে সুমন স্ত্রী ও নবজাতকের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। জানাজার আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন এবং বলেন, “আমার স্ত্রী জীবিত অবস্থায় যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তবে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।” দাফন শেষে পুলিশ তাকে পুনরায় কারাগারে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি