আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সিরাজগঞ্জ ৫ আসন বেলকুচি এনায়েতপুর -চৌহালী আসনের সংসদীয় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির তাঁতী-দলের যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপি-র উপদেষ্টা বেলকুচির কৃতি সন্তান জনাব গোলাম মওলা খাঁন বাবলু গত ২রা নভেম্বর বিকাল ৩ ঘটিকা থেকে বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মটর সাইকেলের বহর নিয়ে ধানের শীষ প্রতীক মার্কায় নির্বাচনী প্রচারণা করেন।
উক্ত গণসংযোগ নির্বাচনী প্রচারনা বহর টি শেরনগর গ্রাম থেকে বের হয়ে ভাঙ্গাবাড়ী ইউনিয়ের সকল গ্রাম গমন করেন এবং তার নেতৃত্বে গণসংযোগ নির্বাচনী পথসভায় কয়েক হাজার নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন।
এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। কৃষক, শ্রমিক, দিনমজুর, ভ্যান, রিক্সা চালক, পথচারী, ব্যবসায়ী সহ সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সবার নিকট হতে দোয়া কামনা করেন।
উক্ত লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি-র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেনীর জনসাধারন ।