ঢাকাSunday , 2 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ চার্জশিট শিগগিরই দাখিল হবে – র‍্যাব

অনলাইন ডেস্ক
November 2, 2025 8:11 am
Link Copied!

বহুল আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে নরসিংদীর রায়পুরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি–বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আটজনকে গ্রেফতারের কথাও জানিয়েছে সংস্থাটি।

#New_Classic_Event_Management

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ. এম. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, নরসিংদীর রায়পুরা অঞ্চলের কিছু ব্যক্তি কখনও পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে, আবার কখনও অস্ত্র নির্মাতাদের এনে স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করে তা ব্যবহার করে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।


র‍্যাব কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গত কয়েক মাসে এসব সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাছাড়া রায়পুরার অনেক অংশ চরাঞ্চল হওয়ায় অপরাধীরা এসব এলাকা ব্যবহার করে অপরাধের পর আশ্রয় নেয় বলে জানা গেছে।

র‍্যাব-১১ এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি একনলা বন্দুক, একটি দুনলা বন্দুক, দুটি এলজি, একটি পাইপগান, তিনটি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি।

ত্বকী হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রশ্নের জবাবে র‍্যাব কর্মকর্তারা জানান, মামলার তদন্ত এখন সম্পূর্ণ শেষ হয়েছে এবং দ্রুততম সময়ে চার্জশিট আদালতে দাখিল করা হবে। পাশাপাশি নরসিংদী অঞ্চলে অস্ত্র ব্যবসা ও সংঘবদ্ধ অপরাধে জড়িত অন্যদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি