ঢাকাSunday , 2 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট, আলোচনায় আরপিও সংশোধনী

রাজনীতি ডেস্ক
November 2, 2025 12:05 am
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৩ অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এতে বেশ কিছু পরিবর্তনের মধ্যে ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের সঙ্গে নেওয়া হয়েছে নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা।

#New_Classic_Event_Management

নতুন করে আলোচনায় এই আরপিও সংশোধনী। নতুন নিয়মে, জোটভুক্ত হলেও জোটের প্রধান দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না শরিক দলের প্রার্থীরা। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ বিএনপির। এ সংক্রান্ত আইন বাতিলে সম্প্রতি নির্বাচন কমিশন এবং আইন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে দলটি। বিএনপির নীতিনির্ধারকদের অভিযোগ, বিশেষ দলকে সুবিধা দিতে এমন সংশোধনী আনা হয়েছে।

তবে ইসির সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে ইসি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন এনসিপি নেতারা। এছাড়া, সিদ্ধান্ত থেকে সরে এলে সরকার এবং নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলে মনে করে জামায়াতও।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘নির্বাচনে জোট করলেও যারা মেজর দল থাকে তারই মার্কায় ভোট করা যায়। যেমন বিগত সময়ে জামায়াত ধানের শীষে নির্বাচন করেছে। এটা বন্ধ করার কোনো অর্থ হয় না।’

তিনি আরও বলেন, ‘যারা কন্ট্রিবিউট করতে পারে বা জাতীয়ভাবে পরিচিত, তাদের পার্লামেন্টে নিয়ে আসা পরিকল্পনা আমাদের রয়েছে। কিন্তু সেটা এই প্রতীক ব্যবহার নিয়ে স্থগিত হয়ে যাচ্ছে। কোনো একটি বিশেষ দলকে ফেভার করার জন্য চেষ্টা চলছে।’

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘জোট করলেও যে দলের লোক সে দলের প্রতীকে নির্বাচন করবে। এটা একটা ফেয়ার সিস্টেম। যদি অন্য কিছু হয় তাহলে প্রতারণামূলক একটা বার্তা যায়। বিএনপি চাপেই যদি এটা বাতিল করে আবার সংশোধন করা হয়, তাহলে বারবারই আমরা নির্বাচন কমিশনসহ অন্যান্য যে সংস্থাগুলোকে প্রশ্নবিদ্ধ করে আসছি, আলটিমেট সেটাই হবে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘জোট করলেও নিজ প্রতীকে ভোট করার বিষয় থেকে যদি নির্বাচন কমিশন সরে আসে, তাহলে বুঝতে হবে কমিশন একটি বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে। অতীতে নির্বাচন নিয়ে জনগণের যে অনাস্থা ছিল, আবারো সেই অনস্থার জন্ম দেবে। এতে সরকার বিতর্কিত হবে।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি