ঢাকাMonday , 31 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার ব্যস্ত সড়কে ড্রামে হাত-পা-মাথাবিহীন লাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদন: ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীর সড়কে ফেলে যাওয়া একটি ড্রামে একটি লাশ পাওয়া গেছে, যার হাত-পা-মাথা ছিল না।রোববার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তি একজন পুরুষ, তবে তার পরিচয় জানা যায়নি।

#New_Classic_Event_Management

তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল। প্রত্যক্ষদর্শী একজন পুলিশকে জানিয়েছে, বৃষ্টির মধ্যে একটি অটোরিকশা থেকে ড্রামটি ফেলে দেওয়া হয়েছিল।

বনানী থানার ওসি নূরে আযম বলেন, আমতলী থেকে মহাখালী কাঁচা বাজারের দিকে যাওয়ার পথে রাস্তার পাশে প্লাস্টিক ড্রামের ভেতর এই দেহটি পাওয়া যায়।
“একটি ড্রাম রাস্তার পাশে বেশ কিছুক্ষণ পড়ে থাকতে দেখে উৎসুক জনতার সন্দেহ হয়। তারা কাছে গিয়ে ভেতরে দেহটি দেখতে পায়।”


খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, “আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি, বৃষ্টির সময় একটি চলন্ত সিএনজি থেকে এই ড্রামটি ফেলে দেওয়া হয়েছিল।”

আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির দেহটি বিছানার চাদর দিয়ে মুড়িয়ে ড্রামের ভেতর রাখা হয়েছিল। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত, দেহের অন্য অংশগুলো খুঁজে পেতে পুলিশ মাঠে নেমেছে বলে জানান সহকারী কমিশনার রফিক। কারা তাকে হত্যা করেছে, তার অনুসন্ধানও চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি