ঢাকাTuesday , 7 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায়” বেলকুচিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

Link Copied!

“একদিন ভূমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো— সযত্নে তোমায় রাখবো আগলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে বেলকুচি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান , উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ রায়, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক বৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।


র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের সম্মানিত অভিভাবক। তাঁদের প্রতি যত্ন, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্ম যেন প্রবীণদের অবদান ভুলে না যায়— সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিদের মাঝে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
দিবসটিকে ঘিরে পুরো উপজেলা চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন মুহূর্ত।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি