ঢাকাSaturday , 20 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিএনপির নির্বাচনী সেন্টার কমিটি ও নবায়ন ফরম বিতরণ সভা অনুষ্ঠিত

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা ২ নং রাজাপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড কদমতলী গ্রামে ঈদগাহ ময়দানে বিএনপির নির্বাচন সেন্টার কমিটি ও নবায়ন ফরম বিতরন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আতাউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব বণি আমিন সাবেক সদস্য সচিব বেলকুচি উপজেলা বিএনপি।

#New_Classic_Event_Management

তিনি বলেন আগামী নির্বাচন সামনে রেখে সবাই কে ঐক্যবদ্ধ হতে হবে। মিলেমিশে ভোটারদের কাছে ভোট চাইতে হবে। এবং কারো সাথে কোন প্রকার খারাপ আচরণ ও বিশৃঙ্খলা করা যাবে না। বণি আমিন আরও বলেন বিএনপির কোন নেতা কর্মী অন্যায় করলে তা মেনে নেয়া হবে না। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম মেম্বার সাবেক সভাপতি রাজাপুর ইউনিয়ন বিএনপি, তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির কোন কর্মী চাঁদাবাজি করবেন না। সবাই সবার জায়গা থেকে দলের জন্য কাজ করেন ভোট চান।

ধানের শীষ মার্কার প্রচারনা করেন। এবং কেউ যদি কোন অপরাধ করে তাহলে ঊর্ধ্বতন নেতাকর্মীদেরকে অভিযোগ জানান। কোন অন্যায়কারীকে ছার দেয়া হবে না। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়াদুদ সরকার তুহিন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম জাহাঙ্গীর আলম সাবেক যুগ্ন আহবায়ক বেলকুচি উপজেলা যুবদল, ও মোঃ হাসান আলী প্রাং সিনিয়র সহ-সভাপতি রাজাপুর ইউনিয়ন যুবদল।


উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র গ্রামের প্রবীণ মুরুব্বি আঃ রাজ্জাক খন্দকার, আল আমিন খন্দকার, বেলাল মাষ্টার, শহিদ মন্ডল,আঃ মালেক ফকির, মজিদ ফকির, রেজাউল করিম,রকিন হোসেন সহ সাংবাদিক বৃন্দ ও সকল অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি