ঢাকাFriday , 28 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চার বছরের ‘শিশু’ ধর্ষণের শিকার

Link Copied!

সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাট সদর উপাজেলায় চার বছর বয়সী শিশু’কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১৩) বিরুদ্ধে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসাপাতালে চিকিত্সাধীন রয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পাতিবার (২৭ মে) শেষ বিকেলে লালমনিরহাট পৌরসভার তালুক খুটামারা (নবীনগর) এলাকায় এ ঘটানা ঘটে।

ধর্ষক কিশোর (১৩) একই এলাকার বাসিন্দা ট্রাক চালক মো. মিজানুর রহমান মিজানের পুত্র বলে জানা গেছে।


ধর্ষণের শিকার শিশুটির মা জানায়, বৃহস্পাতিবার (২৭ মে) সন্ধায় মেয়েকে বাড়িতে না পেয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। কোথাও না পেয়ে বাড়ী ফেরার সময় প্রতিবেশী মিজানুরের বাড়ীতে মেয়ের কান্না শুনতে পাই। এরপর, সেখানে দ্রুত গিয়ে তাকে রক্তাক্ত অবাস্থায় মেয়েকে উদ্ধার করি। এ সময় ধর্ষক কিশোর তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে, মেয়েকে উদ্ধার করে চিকিত্সার জন্য লালমনিরহাট সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

এ সময় তিনি আরো বলেন, আমার এই ছোট্ট শিশুটির এমন জঘন্য ক্ষতি যে করেছে তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। যাতে করে এমন জঘন্য অপরাধ করার সাহস আর কেউ না পায়।

আরো পড়ুন: লালমনিরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের দায়ে ‘যুবক’ গ্রেপ্তার!

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহা আলম লালমনি প্রতিদিন-কে বলেন, বিষয়টি নিয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি