ঢাকাWednesday , 10 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বড়াইগ্রামে ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে ৮ম শ্রেনীর হিন্দু শিক্ষার্থীকে কু-প্রস্তাবের অভিযোগ উঠেছে সুমির কুমার মন্ডল নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে ০৯ই সেপ্টেম্বর মঙ্গলবার শিক্ষাথী ও অভিভাবকের আয়োজনের মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে। ০৪ই সেপ্টেম্বরবৃহস্পতিবার উপজেলার দাড়িকুশি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সুমির কুমার মন্ডল ওই বিদ্যালয়ের হিন্দু শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক। ওই শিক্ষককে সাত কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

#New_Classic_Event_Management

মানববন্ধন সুত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার ওই দুই শিক্ষার্থীর ছেলের ওয়াশরুমে ঢুকে একে অপরকে জড়িয়ে ধরে। আরো দুই সহপাঠি বিষয়টি দেখে ফেলে। বিষয়টি তারা সুমির কুমার মন্ডল জানায় তারা। সুমির কুমার মন্ডল বিদ্যালয়ের ৪র্থ তলার ওই হিন্দু শিক্ষার্থীকে ডেকে নিয়ে যায়। এসময় ওই শিক্ষক তাকে অনৈতিক কাজের জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে বাবা-মাকে জানানোর হুমকি দেয়।

ওই শিক্ষার্থী বলেন, সহপাঠি একটি ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে। এই তিনি মেনে নিতে না পেরে আমাকে ক্লাস করার নাম করে বিদ্যলয়ের ৪র্থ তলায় ডেকে নিয়ে অনৈতিক কু-প্রস্তাব দেয়। আমি এই ঘটনার জন্য বিচার চাই।


বিদ্যালয়েল প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতির উপস্থিতিতে সহকারী প্রধান শিক্ষক মুজিবর রহমানকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি ৩ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়। সেই অনুযায়ী প্রাথমিক ভাবে সুমির কুমার মন্ডলকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্ম দিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সুরাইয়া আক্তার ভাবনা নামের এক শিক্ষার্থী বলেন, আমরা পরিবারের নিকট থেকে শিক্ষকের নিরাপত্তায় বিদ্যালয়ের আসি। শিক্ষক যদি এরকম করে আমরা কোথায় গিয়ে পড়া-লেখা করব। আমরা এই শিক্ষকের দিষ্টান্ত মূলক শাস্তি চাই। আব্দুল মতিন নামের অভিভাবক বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমারা ছেলে মেয়েদের মানুষ করার জন্য শিক্ষকের নিকট পাঠাই। তারাই যদি এই ধরনের কর্মকান্ড করে আমরা কিভাবে ছেলে মেয়েদের পাঠাব।

অভিযোগ শিক্ষক সুমির কুমার মন্ডল বলেন, ওই মেয়েটি হিন্দু হয়ে মুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে অনৈতিক কর্মকান্ড করছে। আমি নিশেধ করায় আমার উপর মিথ্যা অভিযোগ দিচ্ছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি