সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধ) লালমনিরহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে বসতবাড়ি পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (২৭মে ) সকালে জেলার কালীগঞ্জ উপজেলা চন্দ্রপুর উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর বালাপাড়া গ্রামের ইলিম উদ্দিনের পুত্র বাড়ির মালিক মোঃ মজিবর রহমান (৩৪) ও তার স্ত্রী জহুরা গৃহস্থালি কাজে বাড়ির বাইরে অবস্থান করছিল। হঠাৎ আগুন দেখতে পায় এবং তারা আতংকিত হয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে।
পরে আগুন লাগার সংবাদ পেয়ে কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়।ততক্ষণে ঘরে থাকা টিভি,ফ্রিজ,স্বর্ণালঙ্কার, নগদ তিন লক্ষাধিক টাকা ও আসবাবপত্র, তৈজষপত্র, জমির দলিলপত্র,শিক্ষা সনদসহ গুরুত্বপূর্ন কাগজপত্র পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকার উর্ধে হবে বলে গৃহকর্তা ও প্রত্যক্ষদর্শী জানান৷
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে, অনুমান করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা হতে পারে।