সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জুলাই আগষ্টের গণ অভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও গণ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ ৭ই আগষ্ট বিকাল ৩ ঘটিকার সময় চালা আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপস্থিত হয় বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী।
সেখান থেকে গণমিছিল নিয়ে বেলকুচি সরকারি কলেজ সংলগ্ন কড়িতলা মোড় প্রদিক্ষিন করে এবং সেখানে নেত্রীবৃন্দ বক্তব্যের মাধ্যমে বিগত দিনের স্বৈরাচার সরকারের জুলুম গুম খুন ও দূর্নীতি তুলে ধরেন। এবং আগামীতে স্বৈরাচার আওয়ামীলিগ ক্ষমতায় আর আসতে পারবে না।
আগামীতে ধানের শীষ মার্কায় জনগণের ভোট ক্ষমতায় আসবেন বোলে মন্তব্য করেন আমিরুল ইসলাম খান আলীম, সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন কমিটির সভাপতি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুল ইসলাম গোলাম সাবেক চেয়ারম্যান ভাঙ্গাবাড়ী, সভাপতি বেলকুচি উপজেলা বিএনপি। আরও উপস্থিত ছিলেন বণি আমিন সাবেক সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, আঃ রাজ্জাক মন্ডল সাবেক সাধারন সম্পাদক বেলকুচি উপজেলা শাখা, হাজী আলতাফ হোসেন প্রাং সভাপতি বেলকুচি পৌর বিএনপি, কেরামত আলী তালুকদার সভাপতি শ্রমিকদল বেলকুচি উপজেলা শাখা, নাজিম উদ্দীন সেখ সভাপতি কৃষকদল বেলকুচি উপজেলা শাখা। জুয়েল রানা সাধারন সম্পাদক বেলকুচি উপজেলা শ্রমিক দল সহ সকল অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।