ঢাকাThursday , 7 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের ‘ঠান্ডা ও গরম’ পরীক্ষা সম্পন্ন

Link Copied!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের টার্বাইনে বাষ্প সরহরাহকারী পাইপলাইনের ‘হট অ্যান্ড কোল্ড’ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর অধীনে পাইপলাইনে বাষ্পের সাহায্যে ‘ব্লো-ডাউন’ কার্যক্রম পরিচালনা করা হয়। সফল পরীক্ষার পর ধরে নেওয়া হয়, টার্বাইনে বাষ্প সরবরাহের পাইপলাইনগুলো কার্যকর রয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি (এনপিসিবিএল) এবং রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কোল্ড অ্যান্ড হট’ টেস্ট সফলভাবে সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, পারমাণনিক বিদ্যুৎকেন্দ্র চালু করার আগে এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক, যার মাধ্যমে টার্বাইন যন্ত্রপাতির কার্যক্ষমতা নিশ্চিত করা হয়ে থাকে। দুই মেগাপ্যাস্কেল চাপ এবং ২০০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় বাষ্পের সাহায্যে ব্লো-ডাউন প্রক্রিয়াটি পরিচালনা করা হয়। নকশার চাহিদা অনুযায়ী এই প্যারামিটারগুলো নির্বাচন করা হয়, যাতে পাইপলাইনে কোনো ধরনের ময়লা-আবর্জনার কণা এবং আর্দ্রতা অবশিষ্ট থাকলে তা পরিষ্কার করা সম্ভব হয়।


বাংলাদেশ প্রকল্পে কর্মরত রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানান, ‘কমিশনিং কার্যক্রমের এই গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হওয়ায় প্রথম বিদ্যুৎ ইউনিট চালু এবং গ্রিডে যুক্ত হওয়ার পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।

রুশ আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুটি ইউনিট স্থাপিত হচ্ছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের প্রকৌশল শাখা জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি