ঢাকাWednesday , 30 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তিস্তার পানি ঢুকেছে লোকালয়ে বন্যার শঙ্কায় নদীপাড়ের মানুষ

Link Copied!

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় একটি সড়ক ভেঙে তিস্তার পানি লোকালয়ে প্রবেশ করেছে। ফলে নদীপাড়ের মানুষজন আতঙ্কে দিন পার করছেন। পানির উচ্চতা বাড়ায় নীলফামারীর ডিমলা ও হাতীবান্ধার নিম্নাঞ্চলের চাষাবাদ ও ফসলি জমি প্লাবিত হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বেড়ে যাওয়ায় ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এর আগেও সন্ধ্যায় পানি বিপৎসীমা ছুঁয়ে যায়।

পাউবো জানিয়েছে, ভারত থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে পানি দ্রুত বেড়েছে। ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। এতে নদীর চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।


হাতীবান্ধার ধুবনী এলাকায় পানির চাপে সড়ক ভেঙে জনবসতিতে পানি ঢুকেছে। এতে পাঁচটি ইউনিয়নের ৮-১০টি চরের মানুষ বন্যা ও নদীভাঙনের আতঙ্কে রয়েছে।

পানি পরিমাপক নূরুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যায় বিপৎসীমায় থাকা পানি রাত ৯টার দিকে ৫ সেন্টিমিটার ওপরে ওঠে। নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, পানি কিছুটা বাড়লেও বড় বন্যার আশঙ্কা এখনও নেই।

তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে এবং বিপৎসীমার ওপরে থাকতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী নিচু এলাকায় বন্যা দেখা দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি