ঢাকাSunday , 20 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার

Link Copied!

বাগেরহাটের মোংলায় পৃথক যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের সবাই মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

#New_Classic_Event_Management

শুক্রবার রাতে মোংলা পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ও মোংলা থানা পুলিশ যৌথভাবে এসব মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তার করে।
কোস্ট গার্ডের অভিযানে পৌর শহরের পশ্চিম শেহলাবুনিয়ার মো. আশরাফ আলীর ছেলে মো. আলী (৬৩)–কে ২০০ পিস ইয়াবাসহ এবং মোড়েলগঞ্জ উপজেলার প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দা (৫২)কে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।


অন্যদিকে পুলিশের অভিযানে মালগাজী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাবুল হাওলাদারের ছেলে মো. জিহাদুল ইসলাম (২২)–কে ২৫ গ্রাম গাঁজাসহ এবং পৌর শহরের মাদ্রাসা রোডের সরোয়ার ভূঁইয়ার ছেলে মো. মানজারুল (২৫)–কে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ।

ওসি আনিসুর রহমান আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি