ঢাকাWednesday , 16 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আশুগঞ্জে যৌথবাহীনির অভিযানে বিদেশী অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ আসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সে চর চারতলা গ্রামের মানিক মিয়ার ছেলে। বুধবার ১৬ জুলাই ভোর রাতে উপজেলার চর চারতলা গ্রামের আলাল শাহ মাজারের পাশ থেকে তাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আসাদ মিয়ার বাড়ির মাটির নিচে পুতে রাখা অবস্থায় বিদেশী রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহীনি।

#New_Classic_Event_Management

যৌথবাহীনির সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহীনির একটি দল ছাত্রজনতার উপর হামলার একাধিক মামলার আসামি ও সরাইল-আশুগঞ্জ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য মইন উদ্দিন মঈনের সহযোগী সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় টের পেয়ে সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। পরে যৌথবাহীনি সাদ্দামের বড় ভাই আসাদ মিয়াকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বাড়ির আঙ্গিনার মাটি খুড়ে আমেরিকার প্রস্তুতকৃত রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, যৌথবাহীনির অভিযানে অস্ত্রসহ আসাদ মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি