ঢাকাMonday , 24 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভুট্টা ক্ষেতে কুড়িয়ে পাওয়া ফুটফুটে সেই নবজাতক শিশু রাজশাহীর মনি নিবাসেই হচ্ছে ঠাই

Link Copied!

সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে পাওয়া সেই নবজাতক আপাতত থাকবে রাজশাহীর ছোটমনি নিবাসে। আদালতের সিদ্ধান্ত পেতে বিলম্ব হওয়ায় ওই নবজাতক ফুটফুটে কন্যা শিশুকে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাট সমাজ সেবা অধিদপ্তর।

#New_Classic_Event_Management

সোমবার (২৪ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।

গত শুক্রবার (২১) মে) সকালে জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নবজাতক জিবিত এক কন্যা শিশুকে প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা। পরে পুলিশ নবজাতকটি উদ্ধার করে সমাজ সেবা অধিদপ্তরকে হস্তান্তর করে। সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে নবজাতকটি বতর্মানে মিনা বেগম নামে ওই মহিলার কাছেই ছিলো।


লালমনিরহাট সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল মতিন এঁর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, কুড়িয়ে পাওয়া নবজাতক ওই কন্যা শিশুটিকে দত্তক পেতে ইতোমধ্যে অনেকেই আবেদন করেছেন, অনেকে এখোনো আবেদন করছেন। আদালতের আদেশ জদি না হয়, সেক্ষেত্রে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সেভ হোমে পাঠানো যেতে পারে অন্যথায় ২০১৩ সালের শিশু আইনে আদালতের মাধ্যমে কোনো দম্পতী দত্তক নিতে পারে।

নবজাতক উদ্ধারকারী সেই মিনা বেগম আবেদন করেছে কিনা, তা জানতে চাইলে তিনি বলেন, মিনা বেগমের আবেদনের বিষয়টি যানা নেই।

উদ্ধার হওয়া নবজাতকের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে অবশ্যই মহামান্য আদালত সদয় থাকবেন বলে প্রত্যাশা করেছে সুশীল সমাজের নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি