ঢাকাSunday , 13 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

খুলনায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ইয়াবাসহ আটক এক

Link Copied!

রবিবার ১৩ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

#New_Classic_Event_Management

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই ২০২৫ তারিখ শনিবার রাত ১১ টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড.এন.প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল, ২ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৪ শত ৭৪ পিছ ইয়াবাসহ ১ জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক ও অস্ত্র পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি