ঢাকাWednesday , 2 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচি থানায় আম গাছ থেকে পড়ে পুলিশ সদস্য নিহত

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি থানার ভিতর আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের নিহত হয়েছে।বুধবার সকালে থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শাহজাহান আলী পাবনা জেলার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র।

#New_Classic_Event_Management

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন। তিনি জানান সকাল ১১ টার দিকে শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করে। এর এক পর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গেলে গুরুতর ভাবে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে রেফার করে সিরাজগঞ্জ সদর শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার অল্প সময় পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি